IMG-LOGO

শুক্রবার, ১৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগানপুঠিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিতবাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিতমান্দায় নারী শিক্ষককে কুপ্রস্তাব ও হেনস্তারঅভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধেরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগরাজশাহীতে আধুনিক ম্যাংগো এক্সপোর্ট জোন ও বরেন্দ্র অঞ্চলের জন্য বিশেষ প্রকল্পের দাবি এমপি মিলনেরসাগর–রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছালবানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত;ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদনিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণআত্রাইয়ে রেললাইনের পাশে পরেছিল হজ্ব এজেন্সি প্রতিনিধির লাশমহাদেবপুরে সবজি বাজারে এসিল্যান্ডের অভিযানওজনে বেশি নেয়ায় সতর্ক করলেন ব্যবসায়ীদেরমহাদেবপুরে মিছিলের প্রস্তুতিকালেনিষিদ্ধ আ.লীগের তিন জন আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করে দেয়া হয়েছে দালানবাড়ী ফলবাগান। উপজেলার কালীগ্রাম ইউনিয়ন করজগ্রাম গ্রামে কাজী হযরত আলী,আবু জাহেদ,প্রফেসর জয়নাব,প্রকৌশলী ফাত্তাহ,ডা: মামুন এবং জামেনা স্মৃতির স্বরণে শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দালানবাড়ী ফলবাগান উন্মোক্ত করা হয়। গ্রামের আবু জাহেদ এর ছেলে অবসরপ্রাপ্ত প্রকৌশলী কাজী ওয়াহিদুল ইকবাল এর বাস্তবায়নে ও উপস্থিতীতে এতিম শিশুদের জন্য একটি বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই ফলবাগান উন্মোক্ত করা হয়।

এসময় নওগাঁ বিএমসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম,নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল মামুন,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আব্দুস ছোবহান,কালীগ্রাম ইউপির ইউডিসি রেজাউল ইসলাম ও দালানবাড়ী ফলবাগানের তথ্যাবধায়ক হামিদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রকৌশলী ওয়াহিদুল ইকবাল জানান,দাদা হযরত আলী এবং বাবা আবু জাহেদসহ পরিবারের সবাই ছিলেন বৃক্ষপ্রেমি| এছাড়া তার স্ত্রী সন্তানরাও ছিলেন বৃক্ষপ্রেমি এবং শিশু বান্ধব। সেই লক্ষে তিনি নিজ বাড়ীর পাশে প্রায় দুই বিঘা জমিতে গড়ে তুলেছেন হানিডিউ,রেড পালমার, মিয়াজাকি বা সূর্য ডিম,ব্ল্যাকস্টোন,ব্যানানা ম্যাংগো, ব্রুনাই কিং,বাড়ি-৪,কাটিমনসহ প্রায় ১৪ জাতের আম বাগান। তিনি বলেন,এতিম শিশুরা চাহিদা অনুযায়ী ফল খেতে পারেনা।তাই শিশুদের চাহিদা মেটাতে এই বাগানটি উন্মোক্ত করে দেয়ার চিন্তাভাবনা করেন।

তিনি বলেন,গত কয়েক বছর ধরে গড়ে তোলা বাগান থেকে ফল নেমে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করতেন| কিন্তু নিজ হাতে শিশুরা গাছ থেকে ফল নেমে খাবে এতে বেশি আনন্দিত হবে এমনটি ভেবেই শুক্রবার আনুষ্ঠানিকভাবে পুরো বাগানটায় উন্মোক্ত করে দেয়া হয়।

এসময় মাদ্রাসার শতাধীক এতিম শিশুরা বাগানে প্রবেশ করে হাঁসি-খুশিতে ভরে ওঠে এবং যে যার মতো গাছ থেকে আম নামাতে গিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে| ওয়াহিদুল ইকবাল বলেন,এখন থেকে এই ফল বাগান এতিম শিশুদের,তারা বছর ধরেই ইচ্ছে মতো যখন খুশি বাগান থেকে ফল নেমে খাবে, এতে কেউ বাধা দিবেনা। ফলবাগান উন্মোক্ত করার আগে শিশুদের মাঝে খাবারের জন্য বিভিন্ন রকমের ফল প্রদান করেন| এছাড়া শিশুদের মাঝে একটি করে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পরে জুমার নামাজ শেষে মধ্যাহ্নভোজে সামিল হয় এতিম শিশুরা| পরে এতিম শিশুদের সাথে নিয়ে ফলবাগানের পাশে আরো প্রায় দুই বিঘা জমিতে বিভিন্ন রকমের ফলজবৃক্ষ রোপনের উদ্বোধন করেন প্রকৌশলী ওয়াহিদুল ইকবাল। শেষে ওয়াহিদুল ইকবালের পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031