IMG-LOGO

বৃহস্পতিবার, ২৫ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকেভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসকমহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যুভেনেজুয়েলার ভূমিকম্পের ভয়াবহতা ছবিচীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানেরপ্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন বেলা ১১টাভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলবেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যু

মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্টেগৃহবধূর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুধা রাণী (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। নিহত গৃহবধূ সুধা রাণী উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের চা দোকানী রতনের স্ত্রী। সূত্র জানায়, সুধা রাণী ও তার স্বামী কয়েকদিন আগে তীর্থের জন্যচাঁপাই নবাবগঞ্জের কানসার্ট গিয়েছিল।

সেখান থেকে বুধবার তারা বাড়িতে ফিরে আসেন। বাড়ি ফেরার পর তার স্বামী রতন চা দোকান নিয়ে জিগাতলা বাজারে যায়। বাড়িতে সে ও আর তার শাশুড়ী ছিল। রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে সে বিদ্যুতের লাইট জ্বালানোর জন্য বোর্ডের সুইজে হাত দিলে সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে আটকে থেকে কিছুক্ষণ পর সে মাটিতে পরে যায়।

তাৎক্ষণিকভাবে তার শাশুড়ী ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে আত্রাই নদীর তীরে তার সৎকার করেন পরিবারের সদস্যরা।

থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এই বিষয়ে থানায় কেউ কিছু জানাননি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ