IMG-LOGO

শুক্রবার, ২৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটকমান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকেমারধরের অভিযোগ, মহাসড়ক অবরোধগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গী

শুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গী

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাদকবিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, লিফলেট, স্টিকার ও ফেস্টুন বিতরণ, মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সপ্তাহব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন রোগী ও রিকোভারিদের অংশগ্রহণে দেয়াল লিখন, ক্যারাম প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও সফল পুনর্বাসনের অভিজ্ঞতা বিনিময়সহ নানা আয়োজন।

দিবসের মূল আয়োজন হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ( এসজিপি, বিএফএম, পিএসসি) ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেরাজ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনসিউর রহমান, পাবলিক প্রসিকিউটর মোঃ আব্দুল ওদুদ

এবং সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান দিবসটির তাৎপর্য তুলে ধরেন। তিনি চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়। এর পাশাপাশি পরিবার, সমাজ ও ধর্মীয় মূল্যবোধকে শক্তিশালী করতে হবে। তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক ঘৃণা ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত মাদকবিরোধী কমিটিগুলোকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথিরাও মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা মাদক ব্যবসায়ীদের দ্রুত বিচার ও সহজে জামিন না পাওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্যচিত্র প্রদর্শনসহ আধুনিক সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেন।

বক্তারা বলেন, মাদক একটি নীরব ঘাতক, যা দেশের সম্ভাবনাময় তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কার তুলে দেন। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান, সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ