IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছে
Home >> টপ নিউজ >> খেলা >> দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসি

দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন মেসি

ধূমকেতু নিউজ ডেস্ক : জোড়া গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডানের এক গোল শোধের পর মাঠে নামলেন লিওনেল মেসি। ম্যাচের ৫৯ তম মিনিটে লাউতারো মার্তিনেজের বদলি হিসেবে মাঠে নামলেন আর্জেন্টিনা অধিনায়ক। আরেক স্কোরার জিওভানি লো সেলসোকে তুলে নিয়ে তার জায়গায় নামানো হয়েছে থিয়াগো আলমাদাকে।

ম্যাচের ১৯ মিনিটে লো সেলসো ফ্রি কিক থেকে দারুণ গোল করেছেন। এরপর পেনাল্টি থেকে গোল করেন লাউতারো। বিরতির পর ব্যবধান কমান জর্ডানের বদলি হিসেবে খেলতে নামা মুসা আর তামারি। ম্যাচের ৫৫ তম মিনিটে দারুণ এক গোল করলেন তিনি।

গোল হজম করল আর্জেন্টিনা, ব্যবধান কমাল জর্ডান

ডালাসে জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নেওয়া জর্ডান। বদলি খেলোয়াড় আল তামারির গোলে ব্যবধান কমিয়ে ২-১ করেছে তারা। চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো গোল হজম করল লিওনেল স্কালোনির দল।

এর আগে প্রথমার্ধের দাপট দ্বিতীয়ার্ধেও ধরে রেখেছিল আলবিসেলেস্তেরা। ৪৬ মিনিটে সাইডলাইনে ওয়ার্ম-আপ শুরু করেন লিওনেল মেসি। যা দেখে উল্লাসে মাতে গ্যালারির দর্শকরা। এর কিছুক্ষণ পর ৪৮ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল নিয়ে জর্ডানের জালে বল পাঠিয়েছিলেন লো সেলসো। তবে লাউতারো মার্তিনেজ শুরুতে অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়। ৫৩ মিনিটে লাউতারোর আরও একটি শট ক্রসবারে লেগে ফিরে আসলে তৃতীয় গোল থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা।

ম্যাচের ৫৫ মিনিটে লিওনেল মেসি মাঠে নামার জন্য সাইডলাইনে পুরোপুরি প্রস্তুত হচ্ছিলেন, তখনই ঘটে অঘটন। এমন সময় আর্জেন্টিনার রক্ষণভাগ কিছুটা মনোযোগ হারিয়ে ফেলে। আর সেই সুযোগটিই লুফে নেয় জর্ডান। ডান প্রান্ত থেকে জর্ডানের হাদ্দাদ আর্জেন্টিনার রক্ষণভাগকে বোকা বানিয়ে বক্সের ভেতর একটি পাস দেন। সেখানে আলবিসেলেস্তে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জর্ডানের বদলি ফরোয়ার্ড আল তামারি আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন।

চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ অক্ষত রাখার পর প্রথম গোল হজম করলো এমিলিয়ানো মার্তিনেজ। এই আকস্মিক গোলে ব্যবধান কমিয়ে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের স্কোরলাইন এখন ২-১।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ