IMG-LOGO

মঙ্গলবার, ৩০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজিপোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করবএইচএসসি শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারজুলাইয়ে ৩৬ দিনের এনসিপির কর্মসূচি ঘোষণাআজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন নাটাইব্রেকারে নেদারল্যান্ডস বিদায়, শেষ ষোলোয় মরক্কোকেশরহাট বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদে মহসিন আলীর মনোনয়নপত্র সংগ্রহজার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্যঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকেরজমি নিয়ে দ্বন্দ্বে আদালতের রায়ে হলো সমাধান‘দেশ পুনর্গঠনে ‘ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই’’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারি

পোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারি

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, সীমান্তে চোরাচালান রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং এবং বাজার মনিটরিং এর বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা ঠিক রাখার জন্য স্থানীয় প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। আইন শৃঙ্খলা, মাদকের বিষয়ে কোন ছাড় নয়।

এব্যাপারে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে। এছাড়াও তিনি এ উপজেলা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালান রোধে ও সীমান্ত পুশ ইন এর ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোসা. নাবিলা ফেরদাউস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. কামাল উদ্দীন, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ