IMG-LOGO

বুধবার, ১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ভার্কের খাল পুনঃখনন প্রকল্পে পুকুর চুরির অভিযোগকুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতিগোমস্তাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৭৩৪ জনকুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহহত্যাচেষ্টা মামলা, বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তারপ্রাচীর ছাড়া শেষ ৪ লাখ টাকার কাজ! বদলগাছীতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ; তদন্ত দাবি স্থানীয়দেরমান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধানকর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাবাগমারায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগমোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তাররাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটকগোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজিপোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করব
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি

কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যান নি‌য়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিরপুর উপজেলার ডাকাতিপুকুর এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভ্যানচালক ওসমান (৩৩) দৌলতপুর উপজেলার পচাভিটি গ্রামের কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ভাড়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপ‌জেলার ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে তিন-চারজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে। পরে পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে তাঁর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যান নিয়ে যায়। ওসমানের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।

এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালককে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930