IMG-LOGO

শনিবার, ৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায়এইচএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৪চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর ও ৫৯ বিজিবির তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড৫ আগস্টেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রীআয়াতুল্লাহ আলী খামেনির জন্য শোক সমাবেশে ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানচকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন’মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নেতা হলেও সুপারিশ নয় বললেন..এমপি বাবুলফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণবাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮ , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসিরচাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার, ৩২ পিস ইয়াবা উদ্ধারনিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণফুলবাড়ীতে সাঁওতাল সমাজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায়এইচএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৪

মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায়এইচএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৪

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এইচএসসি পরীক্ষার্থীনীসহ চারজন আহত হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. এজাদুল হক শনিবার মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দুপুরে উপজেলার ভীমপুর ইউপির খোর্দ্দ নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে খোর্দ্দ নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামের এবাদুল ইসলামের ছেলে আসিব হোসেন, জাহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন, মৃত নিয়ামত আলীর ছেলে এবাদুল ইসলাম ও জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলামের স্ত্রী মানছুরা বেগম, এবাদুল ইসলামের স্ত্রী রেবেকা ও তার ছেলে আরিফ হোসেন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শুক্রবার দুপুরে এজাদুলের বাড়িতে হামলা চালিয়ে তার বসত বাড়ির দরজা ও প্রাচীর ভাংচুর করতে থাকে।

এ সময় বাঁধা দিতে গেলে তাদের মারপিটে মো. এজাদুল হক, তার স্ত্রী মোছা. হোসনে আরা, মেয়ে এইচএসসি পরীক্ষার্থীনী মোছা. হোজাইয়া আক্তার, ছেলের বউ মোছা. অন্বেষা আক্তার আহত হন। এ সময় তারা এজাদুল হকের ছেলের শয়ন ঘরের দরজা ভেঙে ৮০ হাজার ৭২০ টাকা চুরি করে নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930