IMG-LOGO

রবিবার, ৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী সফরে নরওয়ের রাষ্ট্রদূত, স্কুল পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময়মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণমহাদেবপুরে মোখলেছুর রহমানবড় বিএসসি স্যারের ইন্তেকালচারঘাট প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছ জানিয়েছেন এমপি আবু সাইদ চাঁদসহ নেতৃবৃন্দগোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ির মৃত্যুপোরশায় এইচএসসিতে বদলী পরীক্ষা দিতে এসে আসল পরীক্ষার্থীসহ আটক-২সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে তিনটি ভ্রাম্যমাণ আদালত, ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানামোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে একটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা অবরুদ্ধ:প্রশাসনের হস্তক্ষেপ কামনাস্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে নির্দেশ দিলেন এমপি ডা. টিপুচারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মিজানুর-সাধারন সম্পাদক মাইনুল হক সান্টুনিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায়এইচএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৪চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর ও ৫৯ বিজিবির তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ

মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন এককালীন অনুদানের অংশ হিসেবে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাচাই-বাছাই শেষে উপজেলার বিভিন্ন এলাকার চিকিৎসার জন্য অপেক্ষমাণ ৬০ জন দূরারোগ্য ও গুরুতর অসুস্থ নারী ও পুরুষের হাতে এককালীন অনুদানের এই চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘অসহায় ও গুরুতর অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করে যাচ্ছেন।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930