IMG-LOGO

রবিবার, ৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাওয়ার টিলারে মিলল ২৮৩ বোতল ভারতীয় সিরাপপাউবো প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ আবুল হোসেনকে ঠিকাদার সমিতির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছাচাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তাররাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণঅশ্রুসিক্ত ভালোবাসায় খামেনির জানাজায় উপস্থিত ছিলেন তিন পুত্ররাজশাহী মহানগরীতে কিশোর গ্যাঙের ৬ সদস্য গ্রেপ্তারনিয়ামতপুরে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২, ২৬ লিটার চোলাই মদ জব্দফুলবাড়ী সফরে নরওয়ের রাষ্ট্রদূত, স্কুল পরিদর্শন ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময়মান্দায় অসুস্থ রোগীদের মাঝে অনুদানে চেক বিতরণমহাদেবপুরে মোখলেছুর রহমানবড় বিএসসি স্যারের ইন্তেকালচারঘাট প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছ জানিয়েছেন এমপি আবু সাইদ চাঁদসহ নেতৃবৃন্দগোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ির মৃত্যুপোরশায় এইচএসসিতে বদলী পরীক্ষা দিতে এসে আসল পরীক্ষার্থীসহ আটক-২সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞাবাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে তিনটি ভ্রাম্যমাণ আদালত, ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার এবং একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলাব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিকেল ৩টার দিকে সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ সময় মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্বর্ণের আংটি, সাতটি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন, একটি পাসপোর্ট, একটি ডিভিআর, একটি হিটিং বাল্ব, একটি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর একটি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930