ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : চারঘাট-বাঘায় কোন রাস্তা কাচা থাকবে না মন্তব্য করে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন,মাত্র ৪ মাস হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে। এরই মধ্যে পদ্মার দুর্গম চরে বসবাসকারী মানুষের নিরাপত্তার কথা বিবেচনা সেখানে পুলিশ ফাড়ির ব্যবস্থা করা হয়েছে। সোমবার সকালে চারঘাট উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, চারঘাট-বাঘার শিক্ষার মান উন্নয়নের লক্ষে ইতিমধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। কম্পিউটার,ল্যাপ্টপ, শিক্ষা উপকরন, লাইব্রেরী স্থাপনসহ শিক্ষার্থীদেও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নেয়া হয়েছে পরিকল্পনা। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রী মহোদ্বয়ের সঙ্গে নিবির যোগাযোগ রাখছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক,সমাজ সেবা কর্মকর্তা রাশিদুজ্জামান,পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সার্ব্বি হোসেন মুকুট,ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন। এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।



