IMG-LOGO

সোমবার, ৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতরাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ।। ৯জনের নামে মামলামান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগগোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপননাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতজাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে তারাগঞ্জে রেলী ও আলোচনা সভাখাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপনফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতগোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাচারঘাট-বাঘায় কোন রাস্তা কাচা থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিজাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিতবাগমারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতনওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ।। ৯জনের নামে মামলা

রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ।। ৯জনের নামে মামলা

লাশ, শিশুর লাশ, মরদেহ, মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে পুকুর খননের সময় ভেকু (এক্সক্যাভেটর) মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটির মেইন লাইন থেকে ছেঁড়া তারে পৃষ্ট হয়ে রবিউল (৫) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে| খবর পেয়ে পুলিশ রাতেই শিশুর মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তে পাঠায়। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রোববার রাতেই ৯জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। শিশু রবিউল ইসলাম ধনপাড়া পুর্বপাড়া গ্রামের ময়নুল হকের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে ভেকু মেশিন জব্দ করেছে।

দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে,ধনপাড়া গ্রামের জাকির হোসেন ফসিল (৫৫),একই গ্রামের মাজেদুল দেওয়ান(৬০)সহ কয়েকজন ওই এলাকায় পুকুর খননের জন্য এক্সক্যাভেটর মেশিন দিয়ে বেশ কয়েক দিন ধরে অবৈধভাবে পুকুর খনন করছিল। এরই মধ্যে বোরবার বেলা ১১টার দিকে পুকুর খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বৈদ্যুতিক খুঁটি থেকে মেইন লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়।

এ সময় স্থানীয় লোকজন এক্সক্যাভেটর মেশিন চালককে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে ছেঁড়া তার মেরামত করতে বলেন। কিন্তু স্থানীয়দের কথায় গুরুত্ব না দিয়ে ওই অবস্থায় পুকুর খননের কাজ করছিল। পরে বিকেল সাড়ে ৩টা নাগাদ শিশু রবিউল খেলাধুলা করার সময় পরে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়।

এসময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে শিশুকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষনা করেন| ঘটনার খবর পেয়ে থানাপুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিদর্শণ করে এক্সক্যাভেটর মেশিন জব্দসহ শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে এজাহার নামীয় ৮জন এবং অজ্ঞাতনামা আরো একজনসহ মোট ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

শিশুর বাবা ময়নুল হক জানান,তিনি রাজমিস্ত্রী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। শিশু রবিউল ছিল পরিবারে একমাত্র সন্তান। তিনি বলেন ছেঁড়া তার মেরামত করার জন্য স্থানীয় লোকজন বার বার বললেও কারো কথায় কর্ণপাত করেনি, তিনি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রোববার রাতেই এক্সক্যাভেটর মেশিন জব্দসহ শিশুর মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনার পর থেকে আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930