IMG-LOGO

মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বালুর দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগ, বর্ষায় ৭৫০ সিএফটি ট্রাকপ্রতি মূল্য ৫ হাজার টাকা নির্ধারণপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জাহিদের মারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায়; রায় নিয়েও মাদ্রাসায় ঢুকতে পারছে না অধ্যক্ষপুঠিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিতবর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবাগমারায় পাওনা টাকা চাওয়ায় সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর,লুটপাটগোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটকবাগমারায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগপোরশায় ৫বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলামহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণনা পেয়ে বৃদ্ধা মায়ের আত্মহত্যামহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়ারঅপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটকচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি বুলবুলযুক্তরাষ্ট্রের পর ভারতকে বড় বন্ধু বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রী
Home >> জাতীয় >> লিড নিউজ >> প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জাহিদের মা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই অভ্যুত্থানে শহীদ জাহিদের মা

ধূমকেতু নিউজ ডেস্ক : ক্যানসারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এসে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যানসার আক্রান্ত জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একইসঙ্গে মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যানসারে আক্রান্ত। এর সাত মাস পর স্বামীকেও হারান তিনি।

স্বামী-সন্তান হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়েন ফাতেমা। ক্যানসারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তখন থেকেই আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা চালানো হয়। তখন বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজ খবর নিতেন। তারপর থেকে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের তত্ত্বাবধানেই চলছে জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930