ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় মা-বাবা হারা ১২ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণের শাওনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার জিউপাড়া ইউনিয়নে বিলমাড়িয়া নগরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। মঙ্গলবার পুঠিয়া থানায় এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত শাওন উপজেলার বিলমাড়িয়া গ্রামের সাইদুল রহমানের ছেলে।
ভুক্তভোগী মেয়ের নানা জানান, আমার নাতনিকে শাওন নামের আমাদের এলাকারই এক ছেলে মুখ বেঁধে জোর করে পেয়ারা বাগানে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং এই কথা বাইরে বলে তাকে হত্যা করা হবে এমন হুমকি দেবার কারণে সে আর কাউকে কিছু বলেনি। এভাবে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণের শিকার হয় আমার নাতনি। আমরা বিষয়টি কয়েকদিন আগে জানতে পেরে গত মঙ্গলবার পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করার পরে শাওনের বড় ভাই সজীব হোসেন বাজার ঘাটে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করছেন। এই কারণে আমরা নিরাপত্তা আশঙ্কায় আছি।
বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুঠিয়া থানার (ওসি )ফরিদুল ইসলাম। এছাড়াও তিনি আরো জানান, গত ২৫ জুন ভয়ভীতি দেখিয়ে ও জোরপূর্বক তাকে প্রথমবার ধর্ষণ করে শাওন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। শিশুটির সরলতার সুযোগ নিয়ে পরবর্তীতে তাকে একাধিকবার ধর্ষণ করেন ওই যুবক। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



