IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভাপুঠিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিতপোরশায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্ঠিতআত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধাররাণীনগরে গরু চুরির ঘটনায় গ্রেফতার-৩শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তারবাগমারায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভাজীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না: ডা. শফিকুর রহমানজুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনেরসিংড়ায় জুলাই শহিদ দিবস পালিতপোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালনজননিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষায় সর্বোচ্চপেশাদারিত্বের আহ্বান: আইজিপি আলী হোসেন ফকিরঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজকুষ্টিয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে বিক্ষোভজাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে প্রাথমিক শিক্ষা পদক লাভ কৃতি শিক্ষার্থী রাফির
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

পুঠিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই শহিদ দিবস-২০২৬ পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই সকাল ১০ টার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা শিবু দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন, পুঠিয়া থানার (ওসি) তদন্ত দুলাল হোসেন আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা হাব্বিবা, জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার, পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিস কর্মকর্তা আহসানুল করিম, উপজেলা প্রকৌশলীর পক্ষ থেকে হিসাব সহকারী আব্দুল খালেক উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, যুব উন্নয়ন কর্মকর্তার রহুল আমিন এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণেরা উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন জুম্মা, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন আলাল, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহেল মন্ডল, উপজেলা কৃষক জেলার আহ্বায়ক রিপন রেজা সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সকল জুলাই যোদ্ধাদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, সকলের ঐক্যবদ্ধ দ্বারাই আজকের এই জুলাই সফল হয়েছে। সেই জন্য আমাদের উপজেলায় কোথাও কোন কাজে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সে বিষয়টি নিশ্চিত করবো আমরা। সেই সাথে জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

এছাড়াও সারাদেশের সর্বস্তরের সকল জুলাই যোদ্ধা এবং যারা দেশের বাইরে থেকেও এ আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ করেছেন সবাইকে স্মরণ করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930