IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেঝেতে স্বামীর রক্তাক্ত মরদেহ-ছুরিকাহত ছেলে,মা মোবাইলে ব্যস্ত বিছানায়মহাদেবপুরে জগন্নাথ দেবেররথযাত্রা উৎসবের উদ্বোধনগোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপনরাণীনগরে জুলাই শহিদ দিবসে আলোচনাসভাতানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভাপুঠিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিতপোরশায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্ঠিতআত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধাররাণীনগরে গরু চুরির ঘটনায় গ্রেফতার-৩শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেন গ্রেপ্তারবাগমারায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভাজীবন দেব কিন্তু ‘২৪’ হারিয়ে যেতে দেব না: ডা. শফিকুর রহমানজুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনেরসিংড়ায় জুলাই শহিদ দিবস পালিতপোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে জগন্নাথ দেবেররথযাত্রা উৎসবের উদ্বোধন

মহাদেবপুরে জগন্নাথ দেবেররথযাত্রা উৎসবের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিন ব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা শহরের শিবগঞ্জ মোড়স্থ শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ রথযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, বিএনপি নেতা মতিউর রহমান মতি, সাবেক ছাত্র নেতা ও ভিপি এনামুল হক, ভীমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা রামপ্রসাদ ভদ্র, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সুমন সিং, রথযাত্রা উদযাপন কমিটির নেতা অমল কুমার খৈতান, তাপস ঘোষ, অনিল চন্দ্র মন্ডল, উজ্জ্বল কুমার সরকার, সুভেন্দু কুমার দ্বীপ, অন্তর দাস, গোবিন্দ চন্দ্র সাহা, গৌতম কুমার মহন্ত ও বনমালী কর্মকারসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী-পুরুষ ভক্তরা ধর্মীয় উপাসনা ও মন্দির পরিক্রমা শেষে বেলা ১ টার দিকে শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে বহনকৃত রথযাত্রার রথ টানা শুরু হয়।

ভক্তরা এ সময় উলুধ্বনি, শঙ্খ ও ঢাক বাজিয়ে কয়েক দফায় রথটি টেনে নিয়ে গিয়ে শহরের পুরাতন ব্রিজ সংলগ্ন শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দিরের সামনে রাখেন। এ সময় সেখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930