IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণপিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুটানা দশম দিনের ইরানে যুক্তরাষ্ট্রের হামলাফাইনালে হারের পর মুখ খুললেন মেসিসাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, নারীকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে নিহতযুগপৎ আন্দোলনের ৪১টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠকমহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২

পিকনিকে কলার পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ: পাঁচ দিন পর বৃদ্ধের মৃত্যু, আটক ২

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী: নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামে পিকনিকে ব্যবহারের জন্য কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে আহত হওয়ার পাঁচ দিন পর মীর ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ মা-ছেলেসহ এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে।

নিহত মীর ইসমাইল হোসেন উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত মীর ইয়াসিন আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওয়ারিশদের মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১৬ জুলাই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে এলাকার তরুণরা একটি পিকনিকের আয়োজন করে। ওই পিকনিকে মীর মোশারফ হোসেনের ছেলে মীর বাঁধনও অংশ নেন। অভিযোগ রয়েছে, খাবার পরিবেশনের জন্য ওয়ান-টাইম প্লেটের পরিবর্তে মীর ইসমাইল হোসেনের কলাগাছের পাতা কেটে ব্যবহার করা হয়। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ১৬ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন গুরুতর আহত হন। আহত হন তাঁর ছেলে মীর সোহরাব হোসেন (৫৫) ও স্ত্রী মোমেনা বেগম (৭০)। স্বজনরা তাঁদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে মীর ইসমাইল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রাজশাহীতে নেওয়ার পথে নওগাঁ শহরের রুবির মোড়ে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

এর আগে, আহত হওয়ার ঘটনায় গত ১৯ জুলাই বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। মৃত্যুর খবর পেয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে আটক করে।
আটকৃতরা হলেন—মীর মো. বাঁধন (২৫), মীর মোহাম্মদ মোশারফ হোসেনের ছেলে এবং মোছা. বেদেনা খাতুন (৫০), মীর মোহাম্মদ মোশারফ হোসেনের স্ত্রী ও মীর বাঁধনের মা।

পরে বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠান।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930