IMG-LOGO

শুক্রবার, ২৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিআরটিএর পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভাসম্পত্তি দখল ও জাল ওয়ারিশ সনদের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ট্রাফিক ও আইন সচেতনতায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণতানোরে ৩০ বছর ধরে জমি দখল প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারেরগোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানাশুধু মাদক সেবীদের আটক করে লাভ হবে না, মাদক কারবারিদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে : এমপি মিলনরাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, রাষ্ট্রপতি পদে নতুন মুখকেচট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাইপোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণচাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের দেশ’সিটি কলেজ ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত গভীর রাত সাড়ে ১১টায় পৌর এলাকার হরিপুর বাজারে অবস্থিত পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে ঢাকা হতে আগত একতা পরিবহনের একটি এসি বাসে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি চৌধুরী ইমরুল হাসান। অভিযানে বাবা, মেয়ে ও জামাইসহ পাঁচ জনকে আটক করে ডিএনসি।

গ্রেফতারকৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার আরগারাহাট এলাকার কাশিয়াবাড়ি গ্রামের মৃত দুখুর উদ্দিন ও মৃত মরিয়মের ছেলে মতিউর রহমান (৪০), তার মেয়ে একই এলাকার দায়পুকুরিয়া গ্রামের সুইটের স্ত্রী মমেনা খাতুন (২৪), মুন্তাটোলা এলাকার তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের জেম ও পিয়ারা বেগমের ছেলে রাজমিস্ত্রী সুইট (২৪), সাহাপাড়া এলাকার তারাপুর পোড়াপাড়া গ্রামের মৃত নূর ইসলাম ও আক্তারা খাতুনের ছেলে জিহাদ আলী (২০) এবং একই উপজেলার নতুন বারোরশিয়া এলাকার জেন্টু আলী ও রহিমা খাতুনের ছেলে অসীম আলী (২০)।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম সদর উপজেলার হরিপুর এলাকায় পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফিলিং স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের শিতাতপ নিয়ন্ত্রিত একটি বাস তল্লাশি করে ৩ টি ব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৮ টি পোটলায় ২ কেজি করে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930