ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতেই পরিকল্পিতভাবে কোকোকে হত্যা করা হয়েছে। রাজনীতি অথবা কোন দুর্ণীতির সাথে জড়িত না থাকার পরেও শুধুমাত্র জিয়া দম্পত্তির সন্তান হওয়ায় আরাফাত রহমান কোকোকে স্লো পয়োজনের মাধ্যমে হত্যা করেছে ফ্যাসিষ্ট হাসিনা সরকার।
বুধবার ১২ আগস্ট রাতে মহাদেবপুর উপজেলা কৃষকদলের কার্যালয়ে আরাফাত রহমান কোক’র ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও মহাদেবপুর উপজেলা কৃষক দলের সহ সভাপতি ইমরুল কায়েস সাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯০ এর স্বৈরাচার হটাও আন্দোলনের ছাত্রনেতা, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফফর রহমান, কৃষকদলের সাধারণ সম্পাদক এবং এমপির রাজনৈতিক সচিব মো. মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এফ আই সবুজ, ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, চাঁন্দাশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু হাসান বাশার প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল হান্নান, চাঁন্দাশ ইউনিয়ন কৃষকদলের সংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ পল্টু, মহিলা দল সভানেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম, সাধারণ সম্পাদক শিউলি আক্তার প্রমূখ। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত আরাফাত রহমান কোকো’র স্মৃতিচারণ করতে গিয়ে আরো বলেন – দেশের তরুণরা যেনো বিপথগামী না হয়, সেই লক্ষ্যে শুধু খেলাধুলা ছাড়া অন্য কোন কিছুতেই মাতামাতি করেন নাই, পক্ষান্তরে ফ্যাসিবাদীরা জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার লক্ষ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। উল্লেখ্য যে, আলোচনা সভা শেষে প্রয়াত আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে দেশের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নিরীহ মানুষ প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়েছে।


