IMG-LOGO

মঙ্গলবার, ১৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ী ২৯ বিজিবি‘র কর্তৃক প্রশিক্ষণ শেষে ১৫ যুবক পেল ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ও সরঞ্জামবাগমারায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুদেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ১৭৪ বাংলাদেশিঅনুমোদনহীন ও নকল আইসক্রিম উৎপাদন-বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানাবাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা দুর্গাপুরে কর্মঘণ্টায় তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওররুয়েটের উপ-উপাচার্যের সাথে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎনন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায় ৮১ হাজার টাকা জরিমানাসিনেমায় ৫১ বছর পূর্ণ রজনীকান্তেরমানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির যে কোনো দিন রায়মহাদেবপুরে বর্ণিল সাজে সনাতন ধর্মাবলম্বীদের ব্যোম ব্যোম শোভাযাত্রা অনুষ্ঠিতবাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগপুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’

‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিষয়টি আমলে নিচ্ছে না। তিনি বলেছেন, ওই রিপোর্টটি অনুমাননির্ভর।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেদনটি তিনি এখনও পড়েননি। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে তা অনুমাননির্ভর। ফলে এমন তথ্যের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছে না সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, (জাতিসংঘের প্রতিবেদনে) সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।

মন্ত্রী বলেন, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়টি যাচাই করে দেখা প্রয়োজন। বিশেষ করে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।

সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031