IMG-LOGO

শনিবার, ২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী মিনুখাস জায়গা দখলে নিতে শিক্ষার্থীদের দিয়ে ভাংচুর করালেন ১৭ দোকানঘরভূগর্ভস্থ পানি সংকট নিরসনে তারাগঞ্জে আলোচনা সভাহাঁস পালনেই ঘুরেছে আতাউরের ভাগ্যের চাকানিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারাপুঠিয়ায় নারীকে কুপ্রস্তাব ও ধর্ষণের হুমকি, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর শপথএমপিওভুক্ত শিক্ষকরা ৭ শর্ত পূরণ না হলে বদলির আবেদন করতে পারবেন নারাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরমির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় নন্দীগ্রামে বিএনপির আনন্দ মিছিলতারাগঞ্জের সয়ারে বোনের বাড়িতে আত্মহত্যাতানোরে লাইসেন্স ছাড়া সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানারায়গঞ্জের গ্রামপাঙ্গাসী কাঁচা সড়কটি পাকা চান এলাকাবাসী
Home >> জাতীয় >> লিড নিউজ >> মির্জা ফখরুল আলমগীরকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

মির্জা ফখরুল আলমগীরকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। অভিনন্দনবার্তায় তিনি বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা জানিয়ে মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে দেয়া এক পোস্টে এই অভিনন্দন জানান আসিফ আলি জারদারি। অভিনন্দনবার্তায় জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে এবং দেশের মানুষের কল্যাণে অগ্রগতি অব্যাহত থাকবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে।

জারদারি বলেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

পাকিস্তানের প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে।

অভিনন্দনবার্তায় জারদারি বাংলাদেশের প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের পাশাপাশি বাংলাদেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031