IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানাসঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটককৃষকদের নিয়ে ফুটবল উৎসব সিনজেনটার, দিনভর আনন্দ-উল্লাসফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী অভিযানে ১হাজার ৭৩ বস্তা সার জব্দ: জরিমানা ও খোলা বাজারে বিক্রিনুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলন

টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : টিকটকার স্ত্রী ও তার বোন-দুলাভাইয়ের বিরুদ্ধে ১৫-২০ লাখ টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ফ্রিল্যান্সার স্বামী। এছাড়াও বিদেশে ভ্রমণের সময় বাড়ি থেকে সকল আসবাবপত্র ও স্বর্ণের গহনা চুরির অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ফ্রিল্যান্সার সালমাউন হোসেন আতর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়স্থ একটি অফিসে নিজ স্ত্রী টিকটকার নওশীন হৃদ নায়নার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে ফ্রিল্যান্সার সালমাউন হোসেন আতর বলেন, টিকটকার নওশীন হৃদ নায়নার সাথে পারিবারিকভাবে বিয়ের পর ভালোই চলছিল সংসার। কিন্তু হঠাৎ করেই তার বোন নীলা ও দুলাভাই আরেফিন আমাকে নিয়ে নানারকম ষড়যন্ত্রের ফাঁদ পাতে। আমাকে ঢাকায় বাড়ি ভাড়া নেয়াসহ নায়নার নামে ফ্ল্যাট, বিশ ভরি স্বর্ণের গহনা ও বেতনের পুরো টাকা প্রদানের মতো চাহিদা দেয়। আমি রাজি না হওয়ায় বিদেশে থাকাকালীন সময়ে বাড়ির সকল আসবাবপত্র নিয়ে চলে যায় এবং তালাকের কাগজপত্র পাঠায়। এমন অবস্থার পরেও আমি সংসার করার অভিপ্রায় আদালতের দারস্থ হয়েছি।

নিজ স্ত্রীকে ফেরতসহ তার বোন নীলা ও দুলাভাই আরেফিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান ফ্রিল্যান্সার সালমাউন হোসেন আতর। এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও টিকটকার নওশিন হৃদ নায়না ও তার বোন নীলা ফোন রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ