IMG-LOGO

সোমবার, ৩১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জোড়া স্বর্ণ নিয়ে ফিরলো রাজশাহীর মেয়ে মারিন আশরাফীরহনপুরে নজরুল সন্ধ্যাতানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতমান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ডাসকোর এসওডি বিষয়ক সভাসাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলবআইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় না‘সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে’জাতীয় সংসদ ভবনের সামনে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের অবস্থানসিসা দূষণ বন্ধের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি প্রদানরাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিতসাবেক রেলমন্ত্রী নতুন মামলায় গ্রেফতার‘ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পে মাত্র ১.২ শতাংশ ত্রুটি হয়েছে’রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ডফুলবাড়ীতে অবৈধ্যভাবে বন বিভাগের জায়গাসহ স্থানীয়২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’

‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধসহ জুলাই আন্দোলনে শহীদের আকাঙ্ক্ষা পূরণেই সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৯ আগস্ট) দুপুরে গুম-খুনের শিকার ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের চাকরি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব, যে আকাঙক্ষা ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধারা করেছিলেন, যে আকাঙ্ক্ষা দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন সময় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বিভিন্নভাবে যারা হারিয়ে গিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যে মানুষকগুলো শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে… তাদের যে আকাঙ্ক্ষা ছিল, এই সরকার বদ্ধপরিকর সেই আকাঙক্ষা বাস্তবায়ন করতে। আজকে হয়ত কেউ কেউ বলতে পারে যে সরকার এই নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। আমি কথাটা একটু ঘুরিয়ে অন্যভাবে বলতে চাই। আমি বলতে চাই, এই মানুষগুলো বা এই পরিবারগুলোর সহযোগিতা বা সমর্থন আছে বলেই সরকার পূর্ণ উদ্যোগে সেই শহীদ বা সেই আত্মত্যাগকারী যে মানুষগুলো, তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য উৎসাহ- উদ্দীপনা নিয়ে সরকার কাজ করছেন। কাজেই আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ-উদ্দীপনা এবং শক্তির উৎস।

প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করব, যতদিন পর্যন্ত এদেশের মানুষ আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাখবে; আমরা ততদিন পর্যন্ত এই পরিবারগুলোর সমর্থন বা আশা প্রত্যাশা পূরণ করব।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘করবী’ হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৭৪ জনের হাতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র দেওয়া হয়। এর মধ্যে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের নিজেদের দলের মধ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তি বা পরিবার আছে—যাদের অবদান বা আত্মত্যাগ আছে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সরকারের সবসময় চেষ্টা থাকবে যত সীমাবদ্ধতা থাকুক না কেন, তার মধ্যে চেষ্টা থাকবে এই মানুষগুলোর পাশে থাকার জন্য, এই পরিবার পাশে থাকার জন্য। আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতি হয়তো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তার পরেও এতটুকু বলব আমাদের অবস্থান থেকে—আমরা আপনাদের সাথে ছিলাম, আছি ইনশাল্লাহ থাকব।

তিনি বলেন, আমরাও চাই, আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের উৎসাহ দেবেন যাতে আমরা শহীদসহ সকল আত্মত্যাগকারী গণতান্ত্রিকামী যোদ্ধা যারা আছেন; তাদের যে প্রত্যাশা দেশকে নিয়ে, জাতিকে নিয়ে, সেই প্রত্যাশার পূরণ যদি আমরা কাজ করতে পারি, সেই সমর্থন প্রত্যাশা করছি।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য কিছুটা কষ্ট বয়ে নিয়ে আসে বৈইকি। কারণ আমরা এই অনুষ্ঠানে এমন কতগুলো মানুষকে স্মরণ করছি, যে মানুষগুলো হয়ত আজকে এখানে থাকার কথা ছিল; কিন্তু আমাদের মাঝে নেই। এই যে মানুষগুলো আজকে আমাদের মাঝে নেই, তাদের অনুপস্থিতির যে কারণ; সেই কারণের ভেতর দিয়ে সমগ্র বাংলাদেশের ২০ কোটি মানুষ একটি ফ্যাসিস্ট অবস্থা থেকে মুক্তি পেয়েছে। সেজন্যই আমাদের প্রথম কাজটি হবে সেই মানুষগুলো, যারা আজকে আমাদের মাঝে অনুপস্থিত …কোথায় কী অবস্থায় আছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমাদের উচিত হবে দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করা যে, সেই মানুষগুলোকে যাতে আল্লাহ যে অবস্থাতে আছে সে অবস্থাতে সর্বোচ্চ ভালো অবস্থায় আল্লাহ যাতে তাদেরকে রাখেন।

তারেক রহমান বলেন, আজকে এখানে সেই মানুষগুলোর পরিবারের সদস্যরা, আজকে এখানে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবেই আপনাদেরকে সামনে দেখে আমিও কিছুটা ইমোশনাল বোধ করছি। তার পরেও এতটুকু আমি বলতে চাই, আমরা আপনাদেরকে আগে বলেছিলাম স্বাভাবিকভাবে বড় কিছু অর্জন করতে গিয়ে আমাদেরকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছেন- যারা আমাদের মাঝে আছে নেই। যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে এতটুকু বলতে চাই যে, আপনারা সেই লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আপনার পরিবারের যে সদস্য যারা আজকে হারিয়ে গিয়েছে, তারা যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে এ দেশের জন্য, দেশের মানুষের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বা যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন…তারা যে ত্যাগ স্বীকার করেছেন, বর্তমান সরকার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে যাতে করে সেই লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়ন হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে চাকরি পাওয়াদের মধ্যে বক্তব্য দেন ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীর বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, জুলাইযোদ্ধা কাজী সাইমুম সিরাজ।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক, শাহরিয়ার পামির, আমরা বিএনপি পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news