ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজেে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের বাংলা বিভাগের মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদুল ইসলাম।
প্রভাষক আজহারুল কবির, ড. আতিকুর রহমান, আহসান সোহেল, কাজি সোহেল আনোয়ার, সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম,অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল করিম,খাইরুল ইসলাম, সাংবাদিক নাহিদ ইসলামসহঅন্যরা।মতবিনিময় সভায় কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



