IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদ

দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদ

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে প্রকাশিত ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদের প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন। তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর বাজার প্রদক্ষিণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়। তবে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি মহল বিএনপির সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার না করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, আশরাফুল কবির বুলু, সদস্য জার্জিস হোসেন সোহেল, আজাদ রেজাউল করিম, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, বিএনপি নেতা গোলাম মুর্তজা, বিএনপি নেতা সহকারী অধ্যাপক জিয়াউল হক রতন, রাজশাহী জেলা যুবদলের সদস্য মাহাবুব রহমান রেন্টু, উপজেলা কৃষকদলের আহবায়ক মোহাইমেনুল হক রেন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ আহমেদ পলাশ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031