IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তারনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগেরপত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিতবিসর্জনের ঘাট দখলের অভিযোগ, মান্দায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে ৩য় শ্রেণীতে পড়ুয়া ৯বছর বয়সি এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম্মেল হক মোজা (৭০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক মোজা উপজেলার পারইল গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ উপজেলার পারইল বাজারে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়া লেখা করে। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ স্কুলে যাবার পর সহপাঠীদের সাথে পারইল বাজারে খাবার জিনিস কিনতে মোজার দোকানে যায়। এসময় অন্য সহপাঠীরা জিনিস কিনে ফিরে গেলেও দোকানদার মোজা তার মেয়েকে ডেকে দোকান ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশু চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে শিশুকে উদ্ধার করে বৃদ্ধকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বৃদ্ধ মোজাকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় বৃদ্ধ মোজার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শিশুর পরিবার।

বিকেল ৫টা নাগাদ এরিপোর্ট লেখার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় স্থানীয়রা মোজাকে আটক করে পুলিশে দিয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031