IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> টপ নিউজ >> খেলা >> স্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসি

স্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসি

ধূমকেতু নিউজ ডেস্ক : স্পেনের ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসি। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সে বিনিয়োগ করে মালিকানায় যাওয়ার প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন আর্জেন্টাইন মহাতারকা। ইএসপিএনকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

তবে এখনই এলদেন্সের মালিকানা মেসির হাতে যাচ্ছে না। চুক্তিটি সম্পন্ন করতে প্রয়োজনীয় ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া শেষ হওয়ার পাশাপাশি স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) অনুমোদনও প্রয়োজন।

চুক্তি চূড়ান্ত হলে স্পেনে এটি হবে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে চলতি বছর বার্সেলোনাভিত্তিক পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ায় বিনিয়োগের খবর নিশ্চিত হয়েছিল। তবে কর্নেয়া এখনো সেমি-পেশাদার পর্যায়ের দল। সেই তুলনায় এলদেন্সে বিনিয়োগ মেসিকে স্পেনের একটি পেশাদার ক্লাবের মালিকানায় নিয়ে যাবে।

বর্তমানে এলদেন্সের মালিক কলম্বিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। ফুটবলে প্রতিষ্ঠানটির বিনিয়োগ শুধু স্পেনেই সীমাবদ্ধ নয়; কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও তাদের মালিকানাধীন ক্লাব রয়েছে।

মেসির সঙ্গে এলদেন্সের সম্ভাব্য চুক্তি তাই স্প্যানিশ ফুটবলে তার ব্যবসায়িক উপস্থিতিকে আরও বড় করবে। ৩৯ বছর বয়সী এই তারকা খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকলেও মাঠের বাইরের ফুটবল ব্যবসায় ক্রমেই নিজের প্রভাব বাড়াচ্ছেন।

মেসি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির অন্যতম মালিক। উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমেও মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে তার আংশিক মালিকানা রয়েছে। অর্থাৎ, খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ক্লাব মালিকানার জগতেও মেসির উপস্থিতি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।

স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের এলদা শহরের ক্লাব এলদেন্সের প্রতিষ্ঠা ১৯২১ সালে। দীর্ঘ ইতিহাস থাকলেও ক্লাবটি স্পেনের শীর্ষ দুই বিভাগে নিয়মিত জায়গা করে নিতে পারেনি। ২০২৩ সালে দীর্ঘ ৫৯ বছর পর প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে ওঠে তারা। তবে ২০২৫ সালে আবার অবনমন ঘটে। গত গ্রীষ্মে দ্বিতীয় বিভাগে ফিরে এসেছে দলটি।

এবার নতুন মৌসুমের শুরুটাও ভালো হয়নি এলদেন্সের। প্রথম চার ম্যাচের কোনোটিতেই জয় পায়নি তারা। এমন ব্যর্থতার পর চলতি সপ্তাহের শুরুতে কোচ ক্লদিও বারাগানকে বরখাস্ত করা হয়েছে। ফলে এই মুহূর্তে কোচবিহীন অবস্থায় রয়েছে ক্লাবটি। নিজেদের ম্যাচগুলো এলদেন্স খেলে নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে। ছোট পরিসরের এই মাঠটির দর্শক ধারণক্ষমতা মাত্র ৫ হাজার ৭৭৬।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930