IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রায়গঞ্জে দিন দিন বাড়ছে পটলসহ বিভিন্ন ধরনের সবজি চাষসিরাজগঞ্জ জেলা স্কাউটস এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মিয়ার ১৬ তম মৃত্যুবার্ষিকীবদলগাছী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক‘ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা’মান্দায় নাগরিকের গোপন তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তারস্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণাদেশে ফিরে যা বললেন অভিনেত্রী বাঁধনমহাদেবপুরে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল সীলগালাডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির সাবেক শিক্ষার্থী আবু তৈয়বএকটি কিনলে একটি ফ্রি’ প্রলোভনে অর্থ আত্মসাৎ, বাগমারার সেই আঁখি সাড়ে চার বছর পর গ্রেপ্তারসিরাজগঞ্জে ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণপবায় গবাদিপশু ও হাঁস-মুরগির বিনা মূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি, মিলনইসলামী ব্যাংক ঘিরে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিকরাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎজুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামী মঙ্গলবার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ

সিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নবীন-প্রবীণ নেতাকর্মীদের সমন্বয়ে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ-২০২৬’ নামে ২৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি আত্মপ্রকাশ করেছে। এ অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছে। তারা চায় যেকোনো একজনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চামারি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ পরিষদের আত্মপ্রকাশ ঘটে। আয়োজকরা জানান, নবীন-প্রবীণ নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করাই এ পরিষদ গঠনের মূল উদ্দেশ্য।

ঘোষিত কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে মো. নূর ইসলামকে। আহ্বায়ক মো. আঃ রাজ্জাক সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. শাহারুল ইসলাম ও মো. সানোয়ার উদ্দিন। সদস্য সচিব মো. জুবায়ের হোসেন, যুগ্ম সদস্য সচিব মো. রাকিবুল হাসান হাকিম এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মো. রবিউল করিম।

এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে চার নেতার নামও ঘোষণা করা হয়। তারা হলেন চামারি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবু তাহের, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক সরদার।

তারা বলেন, চামারী ইউনিয়নকে কয়েকজন নেতা ভাগ করে নিয়ে সুবিধা আদায় করার চেষ্টা করছে। তারা শুধু নির্বাচনের সময় আমাদের ব্যবহার করে থাকে। সরকারের সকল সুযোগ-সুবিধা তারা ভোগ করে। আমরা চামারী ইউনিয়নের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের মধ্যে যিনি দলীয় মনোনয়ন পাবেন, তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031