IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> লাইফস্টাইল >> মসলাদার খাবার খাওয়ার উপকারিতা

মসলাদার খাবার খাওয়ার উপকারিতা

ধূমকেতু নিউজ ডেস্ক : খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে মসলার ব্যবহার করা হয়ে থাকে। বেশিরভাগ মানুষ মসলাদার খাবার পছন্দ করেন। এসব মসলা শরীরের জন্য বিশেষ উপকারী।

রান্নায় ঔষধি গুণ সম্পন্ন দারুচিনি, হলুদ, জিরা, মরিচ, আদা, রসুন ও লবঙ্গের মতো মসলা ব্যবহার করা হয়ে থাকে।

কিছু নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য রোগীদের মসলা এবং এ দিয়ে তৈরি খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

হার্ভার্ড ও চায়নিজ ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ২০১৫ সালে একটি গবেষণা প্রতিবেদন বের করে।

ওই প্রতিবেদনে বলা হয়, যারা সপ্তাহে সাত বা অন্তত একদিনের জন্য হলেও মসলাযুক্ত খাবার খায়, তাদের মৃত্যুর ঝুঁকি ১৪ শতাংশ হ্রাস পায়।

আসুন জেনে নিই মসলাদার খাবার খাওয়ার উপকারিতা

১. মসলা ইনফ্ল্যামেশনের বিরুদ্ধে লড়াই করে। সব রকমের মসলায় একের অধিক অ্যান্টি–ইনফ্ল্যামেটরি উপাদানে ভরপুর। হলুদে বিদ্যমান একটি শক্তিশালী উপাদান, যা কুরকুমিন নামে পরিচিত—শরীরের ইনফ্ল্যামেশন কমাতে পারে। আয়ুর্বেদিক চিকিৎসায় হাজার বছর ধরে আদা, রসুন, হলুদ ব্যবহার হয়ে আসছে। এ ছাড়া আর্থ্রাইটিস, বমিভাব, মাথাব্যথা ইত্যাদির উপশমে কাজ করে মসলা।

২. ঠাণ্ডা জ্বরের চিকিৎসায় মসলার ব্যবহার করতে পারেন। জ্বর–সর্দি-কাশি হলে ওষুধের পাশাপাশি বিভিন্ন রকমের মসলা এবং আদা দিয়ে তৈরি চা খেলে উপকার পাবেন।

২. সব ধরনের মসলায় আছে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টি–অক্সিডেন্ট ফ্রি রেডিকেলের ফলে হওয়া ক্ষতি সারিয়ে তুলতে সাহ্য করে। এই ফ্রি রেডিকেল শরীরের ক্যান্সার কোষ সৃষ্টির জন্য দায়ী।

৩. মরিচে থাকা ক্যাপসেইসিন নামের উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস, এমনকি ধ্বংস পর্যন্ত করতে পারে।

৪. মসলা ও ঝালজাতীয় খাবার রক্তের শর্করা কমায়। তাই ডায়াবেটিস রোগীদের চিকিৎসকরা স্বাভাবিক মাত্রায় মসলাযুক্ত খাবার খেতে বলেন।

৫. যারা বেশি পরিমাণে মসলাযুক্ত খাবার খান তাদের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। মসলাযুক্ত খাবার খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031