IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারীনাটোর-বগুড়া মহাসড়কে ধস, দুর্ঘটনার আশঙ্কানিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১‘ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব’সিরিয়ার সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণনিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমানআশুলিয়ায় লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ নিহত ৭সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল, চ্যাম্পিয়ন সদর মডেল থানাট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভা

সিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভা

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের সোনালী ব্যাংক লিমিটেড সংলগ্ন জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিরাজগঞ্জের কনফারেন্স হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জে, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ও জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের সহযোগিতায়,আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও ওয়ার্কিং গ্রুপের লক্ষ্য, উদ্দেশ্য ও ভূমিকা উপস্থাপন করেন মর্জিনা খাতুন, জেন্ডার এন্ড ইনক্লুশন স্পেশালিস্ট, জেনন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প, ব্র্যাক।সভায় সঞ্চালনা করেন ব্র্যাক ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর ডিস্ট্রিক্ট ম্যানেজার, মো: তারেক হাসান, সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

সভার সভাপতি মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা বলেন, বাংলাদেশে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (GiHA) স্থানীয় চ্যাপ্টার সিরাজগঞ্জে দুর্যোগ বা মানবিক সংকটের সময় নারী, মেয়েশিশু ও সুবিধাবঞ্চিতদের নির্দিষ্ট প্রয়োজন মেটাতে ও লিঙ্গভিত্তিক সহিংসতা কমাতে স্থানীয় পর্যায়ে কাজ করবে।এটি মানবিক সাড়া প্রদানে জেন্ডার সমতা নিশ্চিত করতে টেকনিক্যাল সহায়তা, সমন্বয় এবং সচেতনতা বাড়াতে কাজ করে, যা জাতিসংঘ বাংলাদেশ এর অভীষ্ট ৫ অর্জনে সহায়ক তিনি আরো বলেন, স্থানীয়ভাবে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ প্রস্তুতি এবং প্রতিক্রিয়া জোরদার করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।

এসময়ে উপস্থিত ছিলেন ব্র‍্যাক সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর মো: মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরুকগুণ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন দৈনিক যমুনা প্রবাহের স্টার্ফ রিপোর্টার ও জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) সদস্য মোঃ হোসেন আলী ছোট্ট, প্রমুখ।

উল্লেখ্য : দুর্যোগ ব্যবস্থাপনাকে জেন্ডার সংবেদনশীল করতে ইউএনউইম্যান-বাংলাদেশের সহায়তায় ব্র্যাক বাস্তবায়ন করছে “জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প।

মুলত এই প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবপস্থাপনায় নারীর প্রয়োজনকে যথাযথভাবে এ্যাড্রেস করতে ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তৈরী করা হচ্ছে দুর্যোগে নারীদের কথা বলার ও কাজ করার প্ল্যাটফর্ম- জেন্ডার ইন হিউম্যানেটেরিয়ান এ্যকশান বা জিহা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031