IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> খেলা >> তামিম-সাকিবদের ব্যাটিং অর্ডার ফাঁস!

তামিম-সাকিবদের ব্যাটিং অর্ডার ফাঁস!

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০১৯ ওয়ানডে বিশ্বকাপটা স্বপ্নের মতোই কাটিয়েছিলেন সাকিব আল হাসান। দল তলানিতে থেকে শেষ করলেও ব্যাট হাতে সাকিব ছিলেন অতিমানবীয় পারফরম্যান্সের অধিকারী। বিশ্বকাপের মতো মঞ্চে অনেকগুলো রেকর্ড গড়া সাকিব ব্যাট করেছিলেন তিন নম্বরে। তবে ক্যারিবীয় সিরিজে সাকিব থাকছেন না তার সাফল্যমণ্ডিত এই ব্যাটিং পজিশনে।

জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবকে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। সাকিবের পর ব্যাটিং অর্ডারে থাকবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর দুই ওপেনারের পর গুরুদায়িত্ব অর্থাৎ তিন নম্বর পজিশন থাকবে নাজমুল হোসাইন শান্তর কাঁধে।

ডমিঙ্গো বলেন, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছি। তারা তাদের দায়িত্ব সম্পর্কে জানে। এখনও একাদশ জানাইনি, কিন্তু আজই গণমাধ্যম জানার আগেই তারা জেনে যাবে তাদের কার পজিশন কোথায় হবে। শান্ত দারুণ ফর্মে আছে। সাকিবকে ফিরে পাওয়াটাও সুখবর। বিশ্বকাপে তিন নম্বরে অবিশ্বাস্য ব্যাটিং করেছে। কিন্তু এই মুহূর্তে আমি চার, পাঁচ ও ছয়ে ভাবছি তিন অভিজ্ঞ সাকিব, মুশফিক ও রিয়াদকে। এতে মিডল অর্ডার পরিপক্বতা পাবে, কেননা- উপমহাদেশে মিডল অর্ডার বড় ভূমিকা রাখে।’

আগামী ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে এগোচ্ছে টিম ম্যানেজমেন্ট, নির্বাচকরা তা স্পষ্ট করেই বলেছেন। ডমিঙ্গো বলেন, সেই বিশ্বকাপের অন্তত ছয় থেকে আট মাস আগে ব্যাটিং অর্ডারে ক্রিকেটারদের অবস্থান চূড়ান্ত বা প্রতিষ্ঠিত করা হবে। দীর্ঘ সময় এক পজিশনে খেলে খেলোয়াড়রা যেন নিজেদের প্রস্তুত করতে পারেন সেদিকে নজর ডমিঙ্গোর। তার আগে স্বভাবতই কিছু পরীক্ষা-নিরীক্ষাও করে নিতে চান টাইগার কোচ।

সাকিবকে চারে পাঠিয়ে শান্তকে কেন তিনে নামানোর পরিকল্পনা? ডমিঙ্গো পরিস্কার করেছেন সেই বিষয়ও। তিনি বলেন, ‘শান্ত তরুণ, ভালো একজন খেলোয়াড়। যে ইদানীং ভালো করছে। আমাদের তরুণ ব্যাটসম্যানদের তো গড়ে তুলতে হবে। এই অঞ্চলে শীর্ষ তিন পজিশনই ব্যাটসম্যানদের গড়ে তোলার আদর্শ জায়গা।’

ডমিঙ্গো আরও বলেন, ‘সাকিব অনেকদিন হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। চার নম্বর পজিশন তাকে দম ফেলার সুযোগ দিবে। আমরা সবাই জানি সে বিশ্বমানের খেলোয়াড়। এই ব্যাটিং লাইনআপ তো স্থায়ী হচ্ছে না। বিশ্বকাপের আগে অনেক সময় আছে, আমাদের অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’

এদিকে, তামিম ও লিটনকে ওপেনিংয়ে রেখে সৌম্যকে দেয়া হচ্ছে গুরুদায়ীত্ব। এ বিষয়ে ডমিঙ্গো পুরোপুরি স্পষ্ট করে বলেন, সৌম্য সরকার এখন একজন ফিনিশারের ভূমিকায় খেলবেন। তিনি এখন পর্যন্ত যা করেছেন তার থেকে একবারেই আলাদা।

প্রধান কোচ বলেন, “এই মুহূর্তে আমি মনে করি, টপ অর্ডারটি তামিম ইকবাল এবং লিটন দাসের ব্যাটিংয়ের সাথে দুর্দান্তভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সম্ভবত মিডল অর্ডারে সৌম্যের দিকে নজর রাখতে চাই। আমরা এমন কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি, যা হতে পারে আমাদের ইনিংসের ব্যাক-এন্ডে একটি পাওয়ার হিটার এবং সম্ভবত কয়েক ওভার বল করা।”

তিনি বলেন, “আমি জানি সৌম্য সর্বদা ইনিংসের শীর্ষে খেলেছে। কিন্তু এই মুহুর্তে আমরা সৌম্যকে দিয়ে মিডল অর্ডারে ব্যাট করাতে এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো খেলোয়াড়ের সাথে খেলা শেষ করার দিকে তাকিয়ে আছি। তার অভিজ্ঞতা আছে এবং সে একজন ক্লিন হিটার। তার ব্যাটিংয়ে আমার অনেক বিশ্বাস আছে। আশা করি সে কিছু ভাল পারফরম্যান্স করতে পারবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930