IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদবাদীই চেনেন না, তবুও হত্যা মামলায় সাংবাদিক,‘নাম কে দিল জানি না’-বলছেন মামলার বাদী‘বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহতরাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অন্যায়ভাবে খ্যাতিমান পরিবেশবিদ কাজী হামিদুল হকের পৈতৃক সম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সোমবার দুপুর ৩টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম হামিদুল হকের স্ত্রী হামিদা আক্তার। সময় তার সাথে ছিলেন হামিদা আক্তারের ভাই মোঃ এমদাদুর রহমান ও হামিদুল হকের বড় ভাইয়ের ছেলে কাজী আব্দুস সোবহান।

হামিদা আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, ন্যায় বিচার প্রাপ্তি, অধিকার আদায় ও সত্য নিশ্চিত করতে আজ আপনাদের সামনে এসেছি। কাজী হামিদুল হক ছিলেন এডভেঞ্চার গুরু! পাইওনিয়ার স্কুবা ডাইভার, মাউন্টেনিয়ার! শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত বাংলা চ্যানেলের আবিস্কারক, সমাজকর্মী ও পরিবেশ রক্ষা আন্দোলনের অন্যতম অগ্রণী মুখ। তিনি ছিলেন নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের ভূতত্ত্ববিদ ও খনি প্রকৌশলী মসির উদ্দিন কাজী ও রাবেয়া খাতুনের সন্তান।

তিনি পড়াশোনা ও কর্মের জন্য আসাম, লাহোর, আমেরিকায় বসবাসের পর ১৯৯১ সালে দেশে ফিরে ঢাকার আজিমপুরে পৈত্রিক বাসায় বসবাস শুরু করেন। তখন থেকে নওগাঁ ও রাজশাহীর পৈতৃক। জমিজমা দেখাশোনা করতে থাকেন। শারীরিক অসুস্থতার কারণে ২০১৩ সালে স্ত্রী হামিদার ঢাকা ফেরার সময় পথিমধ্যে বাসে অকাল মৃত্যুবরণ করেন। কাজী হামিদুল হকের স্ত্রী হামিদা আক্তারের সহযোগিতায় তার বড় ভাই কাজী আজিজুল হক সমস্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব নেন।
২০২৩ সালে কাজী আজিজুল হক ও হামিদা আক্তার ১০০৪ খতিয়ানের ৭২৮, ৭২৯ দাগের ২. ৭৪ একর জমি হস্তান্তর করেন হামিদা আক্তারের সন্তান আশিকুর রহমান আল মারুফকে। সেই জমি লিজ দিতে গেলে বিবাদী আজিজার রহমান জানান, কেয়ারটেকার কাজী গোলাম আযম জমি অন্য কাউকে বন্ধক দিয়েছে। যা সম্পূর্ণ অন্যায় এবং বেআইনি।

এ নিয়ে ইউনিয়ন পরিষদে বিচার দেয়া হলে সেই বিচারের রায় হামিদা আক্তারের পক্ষেই হয় বলে জানান তিনি। উল্লেখ্য যে, আশিকুর রহমান আল মারুফ দেশের বাইরে থাকায় তাই তার মা হামিদা আক্তারই সমস্ত দায়িত্ব পালন করেন। তিনি আরও জানান, আজিজার রহমান, কাজি গোলাম আজম এবং আজিজার এর আত্মীয় ভূয়াভাবে তারা প্রায় দুই বিঘা জমি নিজেদের নামে খারিজ করে নিয়েছেন। যার ফলশ্রুতিতে ওই খারিজের বিরুদ্ধে হামিদা আক্তার সহকারি কমিশনারস (ভূমি) বরাবর মিস কেস দায়ের করেন। এরপরও আজিজার রহমান ওই জমি জোর করে দখলে রেখে ফসল উৎপাদন করছে এবং ফসল বিক্রি করছেন। এতে একজন খ্যাতিমান ব্যক্তিত্বের বিধবা স্ত্রী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অসহায় জীবনযাপন করছেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031