ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগর মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নবীন-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহিলা কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র কলেজের ম্যানিজিং কমিটির সভাপতি ড: মো: আব্দুল মজিদ এর সভাপতিত্বে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফরহাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি শেখ মো: রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী,সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
এছাড়া অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খাঁন লুলু,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কোষাধাক্ষ্য জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি ও সেচ্চাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব মাহমুদুল হাসান বেলাল প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
এছাড়া আলোচনাসভা শেষে রাণীনগর শিল্পকলা একাডেমির সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



