IMG-LOGO

বৃহস্পতিবার, ১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিতফেনীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীগোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনার আহ্বান
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> গ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

গ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলায়অভিযানে বিদেশী কসমেটিকসের লেবেলে আমদানি ও বিএসটিআই ছাড়পত্র না থাকা, পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করা ও প্রসাধনীসমূহ যথাযথভাবে ভোক্তা পর্যায়ে বিক্রয় না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সুন্দরীতমা কসমেটিকসের মালিক মো: ওসমানকে ৫০০০ টাকা, বুশরা কসমেটিকসের মালিক মো: বোরহান উদ্দিনকে ২০০০ টাকা এবং শ্রেয়া কসমেটিকসের মালিক শ্রী লিটন চন্দ্র সাহাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময়ে উপস্থিত থেকে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।

উল্লেখ্য নিউমার্কেট, এসএস রোড ও বাহিরগোলা রোড বাজারে কসমেটিকস, গ্যাস সিলিন্ডার-সহ নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার পাশাপাশি দাম বেশি না নেওয়ার জন্য সিলিন্ডার ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়েছে। পরে নকল-ভেজাল পণ্য বিক্রয় রোধে নিউমার্কেট ও এসএস রোডে কসমেটিকসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

পরে বেশ কিছু বাজারে ভোজ্য তেল ও নিত্য পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। সরবরাহ স্বাভাবিক আছে। ডিলারের নিকট বোতলজাত সয়াবিন পর্যাপ্ত মজুদ আছে।

অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930