IMG-LOGO

শুক্রবার, ২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভারাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনুসঠিক পথে দেশ পরিচালার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিভাগীয় কমিশনারগ্যাস সিলিন্ডার, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানাপুঠিয়ায় জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ছয় মাসের কারাদণ্ডকলম থেমেছে সাংবাদিক আবু সাঈদের, তাঁর পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদাকুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জননওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি ইয়াবাসহ আটকরাণীনগর মহিলা কলেজে নবীন-বরণনবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস‘চরিত্র ছোট-বড় বিষয় নয়, বিশ্বাসযোগ্য করে তোলাই গুরুত্বপূর্ণ’সিরাজগঞ্জ আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভারাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটিফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসকচাঁপাইনবাবগঞ্জে জমি কিনে বিপাকে পুলিশ সদস্যের পরিবার, ‘মিথ্যা মামলার আসামিনিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> রাজশাহী >> রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, যারা পরিস্থিতি খারাপ করার জন্য অকারণে রাজশাহী রেলওয়ে স্টেশনের সরকারী সম্পদ হামলা ও ভাংচুর চালিয়ে নষ্ট করেছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, রাজশাহী শান্তির শহর। এখানে সবাই মিলেমিশে থাকে। কিন্ত একটি বিষয়কে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশন উস্কানিতে ভাংচুর করা হয়েছে। যারা করেছে এটা ঠিক করেনি। সরকারী সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই। একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এই কমিটির রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে এসেছিল। তাদেরকে হামলাকারীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এদের রাজশাহীবাসী সমুচিত জবাব দেবে।

এর আগে তিনি রেলওয়ে স্টেশনে পৌঁছালে নেতাকর্মীরা ও স্টেশনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান এবং অবকাঠামোগত ভাংচুর পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন। তিনি স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম, টিকেট কাউন্টার, ভাংগাচোরা জিনিসপত্র, ওয়েটিং রুম এবং প্যাসেঞ্জার লাউঞ্জ ঘুরে দেখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের এমপি এড. মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, আরডিএর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন,
সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, এ্যাড আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, , মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী নগর ও থানা বিএনপির অন্যান্য নের্তৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের জেরে রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর করে। পরিস্থিতি সামাল দিতে রাসিক প্রশাসকসহ অন্যান্য বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলেও পরিস্থিতি শান্ত করতে বেগ পান তারা। এ ঘটনায় চারজনকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সে সময় তিনি রাজশাহীতে না থাকায় বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা থেকে রাজশাহীতে এসে রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930