ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গতকাল শুক্রবার ডাকবাংলো মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সন্ধানী ইস্ট ওয়েস্ট মেডিকেল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের উদ্যোগে এবং মহাদেবপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষক দলের সম্পদক সহ সভাপতি মোঃ ইমরুল কায়েস সাজু, সম্পাদক মোঃ মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাফফর রহমান, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ ইব্রাহিম সরকার, সম্পাদক মোঃ বেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন আলম, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাদল, সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম প্রমূখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান, ডাঃ লুৎফুর কবির চৌধুরী (গ্যাষ্টোলজি), ডাঃ আসিফ আহমেদ (গ্যাষ্টোলজি), ডাঃ মো: আবু সুফিয়ান শাহ (ইন্টারনাল মেডিসিন), ডাঃ মোহাম্মদ মিথুন (এমবিবিএস), ডাঃ এস এ এম শাহরিয়ার হোসেন (জেনারেল সার্জারী), ডাঃ তানভীর আনজুম (এমবিবিএস), ডাঃ সরওয়ার হিমেল (এমবিবিএস), ডাঃ রাকিবুল হাসান (এমবিবিএস), ডাঃ জহিরুল ইসলাম রাজু, ডাঃ শাকিল আহমেদ, ডাঃ আাসাদোজ্জামান শোয়েব, ডাঃ আমিনুল ইসলাম অমি, ডাঃ মুশফিকা বিনতে মোসলেম, ডাঃ সাহিদা আক্তার, মেডিকেল শেষ বর্ষের শিক্ষার্থী তাফসির আহমেদ খান, মাহফুজুর রহমান, মিঞা মোঃ অর্ণব, মোহাম্মদ মোমেন, মেহনাজ আফরীন মীম, মাইশা মেহজাবিন, সাদিকা পারভীন, জিন্নাতুন নাহার, হৃদয় মিত্র, সালেহ আহমেদ বাধন, রাজিয়া ইসলাম রিয়া।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫২০ জন রোগীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস চেকআপ, ব্লাড প্রেশার চেক আপ, ওজন মাপাসহ তাদেরকে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে।# ে



