IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধনধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’,যেসব এলাকায় আঘাত হানবে৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেলরাষ্ট্রীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান: জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানেডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলাবাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ

বাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : মাদকমুক্ত সমাজ গঠন ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে রাজশাহীর বাঘায় বাঘা উপজেলা ফুটবল একাডেমীর (BUFA) শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (০২-১০-২০২৬)বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি (রাজশাহী-৬) চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

বক্তব্যে কালে তিনি বলেন,”খেলাধুলাই পারে একটি সুস্থ প্রজন্ম উপহার দিতে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের শিক্ষা দেয়। বাঘার মাটিতে এই একাডেমী থেকে আগামীতে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। মাদকমুক্ত বাঘা গড়তে খেলার মাঠে যুবকদের ফিরিয়ে আনতে হবে। এই একাডেমীর পাশে আমি সব সময় আছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।

স্বাগত বক্তব্যে এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার বলেন, “আজকের যুব সমাজ মাদক, অনলাইন জুয়া ও মোবাইলে প্রতারণা (হ্যাকিং) করে টাকা হাতিয়ে নেওয়ার মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে। এই অবক্ষয় থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে, মাদক, জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখার জন্যই আমাদের এই ফুটবল একাডেমীর আয়োজন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী অঞ্চলের সুপরিচিত কোচ মামুনুল ইসলাম জেড,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, ওসি সেরাজুল হক, বিএনপি নেতা আশরাফ আলী মলিন, সাইফুল ইসলাম, কামাল হোসেন, তফিকুল ইসলাম তফি, বাবুল ইসলাম,সুরুজ্জামান সুরুজ, সালেহ আহমেদ সালাম, মুখলেসুর রহমান মুকুলসহ ফুটবল একাডেমীর ক্যাপ্টেন রোকন আহমেদ।

শেষে এমপি,কোচ ও ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
মন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ও ক্রীড়ামোদি ব্যক্তি বর্গ ।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930