ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৌরসভা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর ২০২৬) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর শহরের ৩ নং -৪ নং ও ৫ নং ওয়ার্ডের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় ও জ্ঞানদায়নী উচ্চ বিদ্যালয় এর আঙ্গিনায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এজন্য জনসচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ ও ৩ নং ওয়ার্ড ও ৪ নং ওয়ার্ড এবং ৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা উপস্থিত ছিলেন।



