ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে রাসেল মিয়ার ছেলে শিশু রাফি পুকুরে ডুবে মারা যায় ।
স্থানীয়রা জানান শনিবার ৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে শিশু রাফি পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা ।
সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলছিল শিশু রাফি। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করা হয়েছে।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
তারাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।



