IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেইমেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত-১০, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ইউএনওর গাড়ি!

গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত-১০, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ইউএনওর গাড়ি!

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন মহিলাসহ ১০জন মাদক নির্মুল কমিটির সদস্য। ঘটনাস্থলে গিয়ে মাদক ব্যবসায়ীদের আক্রমণের শিকার হয়েছেন ইউএনও জিল্লুর রহমান। এসময় তার গাড়ি ভাংচুর করা হয়। মঙ্গলবার রাত ৯ টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন কেডিসিপাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হচ্ছে- কামরুল( ৪০),শাম মোহাম্মদ (৪৫),মাইনুল(৩৫),ফারুক( ৪৫)ও রিফাত(২৫)।আহত অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে মাদক ও অসামাজিক কার্যকলাপ নির্মুল কমিটির সদস্য সচিব ও রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন জানান, রহনপুরের অপরাধের স্বর্গরাজ্য কেডিসিপাড়া (শান্তিপাড়া)কে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।এরই অংশ হিসেবে আমাদের সদস্যরা মাদক বিরোধী কাজ করার সময় ওই এলাকার গডফাদার যুবদল নেতা আব্দুল্লাহর লোকজন আমাদের সদস্যদের উপর হামলা চালিয়ে মহিলাসহ ১০ জনকে আহত করে। এসময় ইউএনও জিল্লুর রহমান ঘটনাস্থলে এলে তার গাড়িতে হামলা চালানো হয়।

এ বিষয়ে ইউএনও জিল্লুর রহমান জানান, রহনপুর রেলস্টেশনে শান্তিপাড়ায় আম ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার সারাদিন দুই পক্ষেরই মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি ছিলো। আমরা সেটা দেখার জন্য মঙ্গলবার রাতে সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা আম ব্যবসায়ীদের উপর চড়াও হয় এবং সেখানে একজন আম ব্যবসায়ীকে আক্রমণ করেন। এতে সেই আহত আম ব্যবসায়ীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হওয়ার সময় কয়েকজন বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ করে।

এ সময় একটি পাথর আমার গাড়িতে লাগে এবং গাড়ির গ্লাস সামান্য ভেঙে যায়। আমরা এ ঘটনায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। আমরা চলে আসার পর আম ব্যবসায়ীদের আরো কয়েকজনকে মাদক ব্যবসায়ীরা আক্রমণ করে।এতে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জেনেছি। ওই এলাকার আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ওসি নাজমুল হক জানান, রাতে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বুধবার সকালে ওই এলাকায় দুপক্ষের উত্তেজনা থাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায় থানায় এখন পর্যন্ত( বুধবার দুপুর ১২টা ) কোন অভিযোগ করেনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930