IMG-LOGO

বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরাসিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক সভাএকদিনে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুশুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননারাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভামাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধনগোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় মহিলাসহ আহত-১০, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ইউএনওর গাড়ি!রুয়েটের ৭ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’রামেবির ভিসিকে জোর করেপদত্যাগ করানোর অভিযোগইংরেজি সাহিত্যের একজন”মাস্টার মশাই” অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভাবাউয়েটে আই-ইইই দিবস ২০২৬ উদযাপিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা

উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের সব উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা হওয়ার ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম ও উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি কার্যবিবরণীতে তুলে ধরতে বলা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসকদের এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানোর বিধান রয়েছে।

তবে নথি পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ উপজেলা পরিষদ নিয়মিতভাবে সভার কার্যবিবরণী সরকারের কাছে পাঠাচ্ছে না। এতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, বিশেষ করে ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ ও সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সমস্যা হচ্ছে।

এ অবস্থায় আইন অনুযায়ী নিয়মিতভাবে কার্যবিবরণী পাঠাতে বলা হয়েছে। এতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের পাশাপাশি উপজেলা পরিষদের ন্যস্ত বিভাগগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতির তথ্যও উল্লেখ করতে হবে।

অগ্রাধিকারমূলক কাজের ক্ষেত্রে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য রঙিন প্রিন্টে ছবি পাঠাতে হবে। কোনো কাজ বাস্তবায়নের আগে ও পরের পরিস্থিতির তুলনামূলক ছবি থাকলে সেগুলো পাশাপাশি সংযুক্ত করতে বলা হয়েছে।

এ ছাড়া উপজেলা পরিষদের কার্যবিবরণী স্থানীয় সরকার বিভাগের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর পাশাপাশি এর হার্ডকপিও স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠাতে হবে।

আইন অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে সরকারের নজরে আনতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930