IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেসির বিদায়ে রোনালদো যে বার্তা দিলেননন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমনবাঘায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ উৎসব শুরু হচ্ছে আজশেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া জানাল ভারতনন্দীগ্রামে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিলরাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরাসিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক সভা
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমন

নন্দীগ্রামে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হলেন সুমন

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে গত ৭ অক্টোবর জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রে উল্লেখ করা হয়, মাদ্রাসাটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে গভর্নিং বডির সভাপতি পরিবর্তনের জন্য আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে কেএম শফিউল আলমকে বিদ্যমান গভর্নিং বডির সভাপতির অবশিষ্ট মেয়াদের জন্য মনোনয়ন প্রদান করা হয়।

পত্রে আরও বলা হয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এ মনোনয়ন পরিবর্তন/বাতিল করা যেতে পারে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. একে মুহাম্মদ নুরুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত পত্রটি জারি করেন।

এ বিষয়ে কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি কেএম শফিউল আলম সুমন বলেন, আমাকে কালিশ পুনাইল হামিদিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত করায় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনসহ সংশ্লিষ্টদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নই আমার মূল লক্ষ্য। এজন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য, এর আগে তিনি নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ও দামগাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হন। কেএম শফিউল আলম সুমন রাজনীতির পাশাপাশি ধর্মীয়, শিক্ষা, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930