ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যেপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর পোনে একটার দিকে রায়পুর পারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ করে দুর্যোগপূর্ণ আবহওয়ায় ঝড়ো বাতাস, ভারি বর্ষণ ও বজ্রপাতের ঘটনা ঘটে। রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্য রায়পুর পারের ঘাট এলাকায় পৌচ্ছালে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে এবং সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথে রোহান ইসলামের মৃত্যু হয়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সত্যিই বেদনাদায়ক।



