IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬

নওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে সংশ্লিষ্ট ব্যাংকের কর্মচারীদেরই পরিকল্পিত ছক ছিল বলে জানা গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব্যাংকের তিন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

অভিযানকালে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি আইফোনসহ সাতটি মোবাইল ফোন এবং লুণ্ঠিত টাকার মধ্যে নগদ ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও রানীনগর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোটরসাইকেল মালিক রাব্বি আলী, ছিনতাইকারী চক্রের সদস্য স্বপন (২৮) ও হাসান আলী (২৫) এবং ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের তিন কর্মকর্তা-কর্মচারী রাসেল বাবু (২২), সুজন (২৭) ও আবু তালেব (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ার নাজমুল ও অফিস সহায়ক রাসেল আদমদীঘি রেলগেট এলাকা থেকে ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবাদপুকুর বাজারের অফিসের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রানীনগর উপজেলার পারইল বাজার পার হয়ে বাংলালিংক টাওয়ারের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাঁদের গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা লোহার রড দিয়ে ক্যাশিয়ার নাজমুলকে অতর্কিত মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

অনলাইন জুয়ার দেনা থেকেই ছিনতাইয়ের পরিকল্পনা: পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কর্মচারীরা জানান, রাসেল বাবু, সুজন ও আবু তালেব অনলাইন জুয়ায় আসক্ত হয়ে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা হারান। জুয়ার দেনা শোধ করতে তাঁরা বিভিন্ন সময়ে গ্রাহকদের জমা দেওয়া টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ঘাটতি পূরণ করতে এবং আরও টাকার লোভে তাঁরা বহিরাগত ছিনতাইকারীদের সঙ্গে যোগসাজশ করে এজেন্ট মালিকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের চূড়ান্ত ছক আঁকেন। পরিকল্পনা অনুযায়ী, টাকা নিয়ে বের হওয়ার পর ভেতর থেকেই ছিনতাইকারীদের কাছে গতিবিধি ও অবস্থানের তাৎক্ষণিক তথ্য সরবরাহ করেন অফিস সহায়ক রাসেল বাবু।

পুলিশের সাঁড়াশি অভিযান ও গ্রেপ্তার: ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। ৬ অক্টোবর রাতেই ছিনতাইয়ে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দসহ এর মালিক রাব্বি আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন দিনাজপুরের নবাবগঞ্জ এলাকা থেকে স্বপন ও হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের পর স্বপন ও হাসানকে দেড় লাখ টাকা দিয়ে আত্মগোপনে পাঠিয়ে দেওয়া হয়েছিল; সেখান থেকে ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাঁদের দেওয়া জবানবন্দির ভিত্তিতে ৮ অক্টোবর রানীনগর থেকে মূল পরিকল্পনাকারী রাসেল বাবু, সুজন ও আবু তালেবকে গ্রেপ্তার করে পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি টাকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930