ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৌরসভা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১০ অক্টোবর ২০২৬) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর শহরের ওয়ার্ড পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান পাড়া মহল্লায় এবং আঙ্গিনায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায় বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এজন্য জনসচেতনতা বাড়াতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ,



