ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : মহা তাঁবু জলসার মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, উল্লাপাড়া উপজেলা স্কাউটের ব্যবস্থাপনায় ৪১৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১০ অক্টোবর) রাত ৮ টায়, উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস, উল্লাপাড়া উপজেলা স্কাউটের ব্যবস্থাপনায় ৪১৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সমাপনী ও মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়।
উক্ত বেসিক কোর্স মহা তাঁবু জলসা অনুষ্ঠানে৷ বাংলাদেশ স্কাউটস, উল্লাপাড়া উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে ও উল্লাপাড়া উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহা তাঁবু জলসা অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ উল্লাপাড়া -৪ আসনের জাতীয় সংসদ সদস্য মওলানা মোঃ রফিকুল ইসলাম খান।অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মওলানা মোঃ রফিকুল ইসলাম খান বলেন, শিশুদের শারীরিক, মানসিক গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বর্পূণ ভূমিকা রাখে। তাই স্কাউটিং কার্যক্রমকে সম্প্রসারণে ইউনিট লিডারসহ সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক বিষয়, নেতৃত্ব এবং বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মহা তাঁবু জলসায় স্কাউট লিডাররা বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এবং নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ বিদ্যালয়ে স্কাউটিং কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় ভূমিকা রাখবে।
জেলা স্কাউট কমিশনার সাজেদুল ইসলাম বলেন, সমৃদ্ধ দেশ গড়তে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এ জন্য যারা স্কাউটিংয়ে নেতৃত্ব দেবেন তাদেরকে অবশ্যই যোগ্যতাসম্পন্ন এবং উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্কাউটিং কেবল একটি সহশিক্ষা কার্যক্রম নয়, এটি শিশু-কিশোরদের দায়িত্বশীল, মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তারা নবদীক্ষাপ্রাপ্ত লিডারদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ ও পাবনা জেলা দায়িত্ব প্রাপ্ত সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ উল্লাপাড়া উপজেলা স্কাউটের সকল সদস্য ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিক গুণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা, যারই বাস্তব প্রতিফলন ঘটেছে এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে।


