ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আক্তার।
এসময় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা খাদ্য পরিদর্শক রানী খাতুন, সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সিংড়া মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম প্রমুখ।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কিশোর-কিশোরী ক্লাবের অংশগ্রহণকারীদের মধ্য থেকে নয়জনকে পুরস্কার দেওয়া হয়।



