IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্সধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থীর চাল ও অর্থ বিতরণস্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি : ভিপি আমান উল্লাহ আমানচারঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভাপোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভানিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে যুবদলের বিনা মূল্যে চারা বিতরণবাউয়েটের ২৯তম একাডেমিক কাউন্সিল সভানিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিতসিংড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবাগমারায় মচমইল ডিগ্রি কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনাগোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনবদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিতভয়াবহ দুর্ঘটনার পর অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী নুসরাতফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থীর চাল ও অর্থ বিতরণ

ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থীর চাল ও অর্থ বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কর্তৃক দরিদ্র শ্রেণির সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবে পূজা উদযাপনের লক্ষে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

ধামইরহাট উপজেলার ৪নং উমার ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান ১২ অক্টোবর বেলা ১১ টায় তার ব্যবসা প্রতিষ্ঠান ফার্সিপাড়া অবস্থিত এম এম ট্রেডার্সে ইউনিয়নের ১২ টি গ্রামের আদিবাসী গ্রাম প্রধানের নিকট ২৫ কেজি করে চাল ও ২ হাজার টাকা করে বিতরণ করেন। বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু, ৪ নং উমার ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

চেয়ারম্যান প্রার্থীর সহযোগিতা পেয়ে নলপুকুর ও কুলফতপুর গ্রামের আদিবাসী গ্রাম প্রধান সুজন মার্ডি ও সনাতন মুর্মু বলেন, ‘পূজা পার্বনের সময় বাড়ীতে মেয়ে-জামাই আসে, অনেক আনন্দ উৎসব করি, মোসাদ্দেক ভাই যে সহযোগিতা করলেন তাতে আমাদের পুজা আনন্দে কাটবে এবং উৎসব মুখর হবে, আমরা তার বিজয় দেখতে চাই।’

চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মী ও সমাজের দায়িত্বশীলদেরকে সাধারণ মানুষের পাশে থাকার যে নির্দেশনা দিয়েছেন, সে জন্য সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গাপূজায় দরিদ্রদের সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি মাত্র।’ #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930