IMG-LOGO

মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

মান্দায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে গ্রাম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি ও দাপ্তরিক কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ১৪টি ইউনিয়নের ১৩৭ জন গ্রাম পুলিশের মাঝে এসব বাইসাইকেল হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আজ সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, গ্রাম পুলিশের সদস্যরা একদম মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে এবং সেবা প্রদান আরও দ্রুত ও গতিশীল করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই বাইসাইকেল পাওয়ার ফলে তাদের দৈনন্দিন কাজে আরও গতি আসবে এবং তারা অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930