ধূমকেতু প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগরীর ৮৫টি পূজা মণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সোমবার রাতে নগরীর গনকপাড়াস্থ ধর্মসভা মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিনিধিদের হাতে এই অনুদান তুলে দেয়া হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর শাখার সভাপতি অচিন্দ কুমার শান্তু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, নেতা সুব্রত কুমার রায়, কাজী ছোটন, হাসান ইমাম মাসুম ও সাইদুজ্জামান টনি। এছাড়াও প্রতিটি মন্দিরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময়ে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন পবা-মোহনপুরের সংসদ সদস্য হলেও তিনি এই শহরের প্রতিটি মানুষ ও প্রতিষ্ঠানকে ভালবাসেন। তিনি দীর্ঘ প্রায় আঠারো বছর রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছাত্রদল থেকে উঠে আসা একজন বলিষ্ঠ নেতা। তারা আরো বলেন, এই অনুদান পুজাতে তাদের কাজে লাগবে। তিনি যে মহানগরকে একেবারে ছেড়ে যাননি তার উজ্জল দৃষ্টান্ত হচ্ছে এই অনুদান। অনুদান প্রাপ্তরা সংসদ সদস্যর দীর্ঘায়্যু কামনা করেন। সেইসাথে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।



