IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

সিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে যমুনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ অন্যান্য জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় জব্দ করা ১০ কেজি মাছ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত এসব জাল জব্দ করা হয়। অভিযানে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১৫টি চায়না দুয়ারি জাল এবং ১০ কেজি মাছ উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। পরে অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণ বিনষ্ট করা হয়। জব্দ করা মাছগুলো নষ্ট না করে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান এবং সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেনসহ মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন নিশ্চিত করা এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

উল্লেখ্য, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। নিষেধাজ্ঞার সময় নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছে মৎস্য বিভাগ। একই সঙ্গে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930